Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে অতিমূল্যে এল,পি,জি বিক্রয় ও মূল্যতালিকা না থাকায় ভোক্তা অধিকারের অভিযান
৬ April ২০২৬ Monday ১০:৪৭:৫৪ PM
বরিশালে অতিমূল্যে এল,পি,জি বিক্রয় ও মূল্যতালিকা না থাকায় ভোক্তা অধিকারের অভিযান
নিজস্ব প্রতিনিধি:
বরিশালে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি ও মূল্য তালিকা না থাকায় এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে ও প্রত্যক্ষ সহযোগিতায় ০১ টি এলপিজি ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান।
আজ ১৫৪৫-১৬৪৫ ঘটিকা পর্যন্ত বরিশালে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি ও মূল্য তালিকা না থাকায় এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে ও প্রত্যক্ষ সহযোগিতায় নগরীর ১৮নং ওয়ার্ডস্থ “মেসার্স বরকত এন্ড জেনারেল স্টোর” নামক একটি এলপিজি ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
এনএসআই এর সদস্যরা উক্ত প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে পরবর্তীতে আজ ক্রেতা সেজে সিলিন্ডার ক্রয় করতে যেয়ে জানতে পারে যে, প্রতিষ্ঠানটি সান ও বেঙ্গল কোম্পানির আমদানিকৃত গ্যাস সরকার নির্ধারিত মূল্য তালিকার থেকেও ১৭০/১৮০ টাকা বেশি দামে খুচরা দোকানদারের নিকট বিক্রি করে আসছিল।
উল্লিখিত বিষয়টি নিশ্চিত হওয়ার পরে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো: রবিউল ইসলাম, পিতা- ফজলুল করীম, সাং- শীতলাখোলা, ১৮নং ওয়ার্ড, বরিশাল কে ভোক্তা অধিকার কর্তৃক ৩৮ ও ৪৫ ধারায় মোট ৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে বরিশাল ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র এবং এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের