Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৫:৩৪ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » প্রেমিকার বাড়িতে গিয়ে আটক যুবক, থানায় এসে বিয়ের দাবি আরেক তরুণীর
৭ April ২০২৬ Tuesday ১১:২৯:২৮ AM
Print this E-mail this

প্রেমিকার বাড়িতে গিয়ে আটক যুবক, থানায় এসে বিয়ের দাবি আরেক তরুণীর


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে দিগন্ত মিস্ত্রি (২২) নামে এক যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রোববার মধ্যরাতে উপজেলার ৫ নম্বর জলাবাড়ি ইউনিয়নের ইদেলকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দিগন্তকে থানায় আনার পর সোমবার সকালে তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, দিগন্তকে আটকের পর প্রেমিকার স্বজন ও স্থানীয়রা তাদের দুজনকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দিগন্ত এতে আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে দিগন্ত প্রেমিকার বাড়িতে গিয়ে ধরা পড়েছে—এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার ধলহার গ্রাম থেকে তাঁর আরেক প্রেমিকা থানায় হাজির হন। তিনি দিগন্তকে বিয়ে করার দাবি জানান। তবে এ সময় পুলিশ জলাবাড়ির ঘটনার মামলায় দিগন্তকে পিরোজপুর আদালতে পাঠিয়ে দিলে ওই তরুণী কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় মানিক চৌকিদার বলেন, জলাবাড়ি গ্রামের এক তরুণীর সঙ্গে দিগন্তের প্রায় তিন বছর ধরে সম্পর্ক রয়েছে। ঘটনার রাতে মেয়েটির সঙ্গে দেখা করতে এসে তিনি স্থানীয়দের হাতে ধরা পড়েন।

স্থানীয়দের অভিযোগ, দিগন্ত মিস্ত্রি দীর্ঘদিন ধরে এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এর আগে তাঁর মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল বলে জানা গেছে। দিগন্ত ধলহার এলাকার সাবেক চৌকিদার ভাবেন্দ্রনাথ মিস্ত্রি ওরফে মন্টু মিস্ত্রির ছেলে।

নেছারাবাদ থানার উপপরিদর্শক (এএসআই) মো. নাজমুল হাসান বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া অনুযায়ী ৩৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com