Current Bangladesh Time
Thursday September ২৪, ২০২৬ ২:২৬ PM
Barisal News
Latest News
Home » পাঠকের লেখা » পদানুক্রম ছাড়িয়ে হৃদয়ের বন্ধন: দেশনায়কে ‘ভাই’ সম্বোধন
১১ April ২০২৬ Saturday ১:৫০:৫১ PM
Print this E-mail this

পদানুক্রম ছাড়িয়ে হৃদয়ের বন্ধন: দেশনায়কে ‘ভাই’ সম্বোধন


প্রফেসর ড. আসিফ মিজান।

পৃথিবীতে ‘মা’ শব্দের পর যে শব্দটিতে পরম মমতা, বিনম্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা মিশে থাকে, তা হলো ‘ভাই’। এই একটি সম্বোধন যেন মুহূর্তেই অপরিচিত কাউকেও আপন করে নেয়। কাউকে ‘ভাই’ বলে ডাকতে শুনলে মনটা এক অনাবিল প্রশান্তিতে ভরে ওঠে; মনে হয়—তিনি যেন আমারই অতি আপন, পরম আত্মীয়। আমরা যখন একই মমতা নিয়ে কাউকে ‘ভাই’ ডাকি, তখন সেখানে কোনো কৃত্রিমতা থাকে না। তবে খেয়াল করলে দেখা যায়, চাইলেই যে কাউকে ‘ভাই’ ডাকা যায় না। এই ডাকের জন্য অন্তরের গভীর থেকে একটি অনুভূতির প্রয়োজন হয়; সেই স্পন্দন না থাকলে ডাকের মধ্যে যেমন প্রাণ থাকে না, শুনেও তেমন তৃপ্তি পাওয়া যায় না।
দুর্ভাগ্যবশত, আমাদের সমাজ ও রাজনীতিতে পদমর্যাদাকে কেন্দ্র করে এক ধরনের দূরত্ব তৈরি করার প্রবণতা আমরা অতীতে দেখেছি। এই ‘ভাই’ সম্বোধনকে কেন্দ্র করেও কেউ কেউ এমনভাবে রূঢ় আচরণ করেন, যা তাঁদের অবস্থানের সাথে একেবারেই বেমানান। তারা হয়তো ভুলে যান যে, পদের চেয়ে মানুষের হৃদয়ের টান অনেক বড়।
সম্প্রতি ৬ এপ্রিল এক অনন্য ঘটনার সাক্ষী হলাম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি পার্লামেন্ট অধিবেশন ও দাপ্তরিক কাজ শেষে যখন বাসভবনের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, তখন আমরা সাধারণ কিছু মানুষ তাঁর সাথে সালাম বিনিময়ের সুযোগ পাই। আমি সরাসরি তাঁর চোখের দিকে তাকিয়ে পূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসায় বললাম- ‘আসসালামু আলাইকুম ভাই’। উপস্থিত অনেকের মনে হয়তো দ্বিধা ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সহজভাবে, স্বভাবসুলভ মৃদু হাসিতে উত্তর দিলেন- ‘ওয়ালাইকুম আসসালাম’।
একজন সরকারপ্রধান যখন আমাদের মতো সাধারণ মানুষকে তাঁকে ‘ভাই’ ডাকার অধিকার দেন এবং তা আন্তরিকতার সাথে উপভোগ করেন, তখন এটি কেবল একটি সম্বোধন থাকে না; এটি হয়ে ওঠে আগামীর বাংলাদেশের এক নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতীক। যাঁরা এখনো এই ভ্রাতৃত্বের ডাকে ‘অ্যালার্জি’ বোধ করেন, তাঁদের মানসিকতা পরিবর্তনের এখনই সময়।
বাংলাদেশ আজ এক কাঙ্ক্ষিত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বদলে যাচ্ছে রাষ্ট্রব্যবস্থা, বদলে যাচ্ছে প্রশাসনের সংস্কৃতি। আর এই জনমুখী পরিবর্তনের নেতৃত্বে রয়েছেন দেশনায়ক তারেক রহমান। তাঁর এই বিনয় ও আন্তরিকতা প্রমাণ করে—তিনি কেবল একজন শাসক নন, তিনি জনগণের একজন হয়ে দেশ গড়তে বদ্ধপরিকর। আলহামদুলিল্লাহ, আগামীর এই সমৃদ্ধ বাংলাদেশের যাত্রা হোক ভালোবাসার ভিত্তিতে।

লেখকঃ বিদেশে প্রথম বাংলাদেশি ভাইস-চ্যান্সেলর, দারুসসালাম বিশ্ববিদ্যালয়, মোগাদিসু, সোমালিয়া।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com