Current Bangladesh Time
Friday June ৫, ২০২৬ ১:১৩ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, সাবেক কাউন্সিলর নিহত
১২ April ২০২৬ Sunday ৫:২১:১৬ PM
Print this E-mail this

ঝালকাঠিতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, সাবেক কাউন্সিলর নিহত


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাবেক এক কাউন্সিলর নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেল চালক।

রোববার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে উপজেলার রায়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির সাগর (৩৫) ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

আহত মোটরসাইকেল চালক মো. সোহেল ঝালকাঠি স্টেশন রোডের ব্যবসায়ী। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হুমায়ুন কবির সাগর ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

সাগরের ভাই মাহবুব সৈকত বলেন, বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক সোহেল ও আরোহী সাগর গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com