Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৭:৩৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় নদীতে ভাসছিলো  স্কুল শিক্ষার্থীর লাশ 
১৩ April ২০২৬ Monday ৩:৪৬:০৪ PM
Print this E-mail this

বানারীপাড়ায় নদীতে ভাসছিলো  স্কুল শিক্ষার্থীর লাশ 


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় নদী থেকে ভাসমান অবস্থায় দুর্জয় (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সে উজিরপুর উপজেলার হারতা গ্রামের বাসিন্দা শুকলালের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। 

সোমবার (১৩ এপ্রিল)  সকাল পৌণে ৯টার দিকে বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের বাওয়ালিয়া গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে স্থানীয়রা একটি লাশ ভাসতে  দেখে  তারা সেটি উদ্ধার করেন। এসময় শনাক্ত করা হয় এটি নিখোঁজ দুর্জয়ের মরদেহ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) সকালে দুর্জয় নৌকায় করে নদীতে ভাসমান হাটে তরমুজ সংগ্রহ করতে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে স্কুল শিক্ষার্থী দূর্জয়ের অপমৃত্যু হয়েছে ধারণা করা হলেও, তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। এদিকে দূর্জয়ের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। একটি সম্ভাবনাময় কিশোর প্রাণের এমন অকাল মৃত্যু স্থানীয়দের মাঝে গভীর বেদনার সৃষ্টি করেছে।

এদিকে গত ৪ এপ্রিল সকালে  সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় ইউনুস আলী (৬০) নামের এক ব্রিজ নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যু রহস্য উদঘাটনের আগেই ৯ দিনের ব্যবধানে এবার একই ইউনিয়নে শাখা নদী থেকে স্কুল ছাত্র দূর্জয়ের ভাসমান মরদেহ উদ্ধার জনমনে উৎকন্ঠা ও নানা প্রশ্নের উদ্রেক করেছে। রাহাদ

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com