Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ২:১১ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরের বামরাইল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা জালিছ সরদারের
১৮ April ২০২৬ Saturday ৯:৪৯:৫৯ PM
Print this E-mail this

উজিরপুরের বামরাইল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা জালিছ সরদারের


উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:


বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ৭ নম্বর বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়া মোহাম্মদ জালিছ সরদার।
তিনি বর্তমানে বামরাইল ইউনিয়ন বিএনপির

সহ,সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা দক্ষিন জিয়ামঞ্চের যুগ্ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার (১১ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন।
জালিছ সরদার জানান, ২০২৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি তিনটি রাজনৈতিক মামলার আসামি হন এবং কারাবরণ করেন। পরবর্তীতে একই বছরের ৬ আগস্ট বিশেষ বিবেচনায় তিনি মুক্তি লাভ করেন।
তিনি অভিযোগ করে বলেন, “বিগত ১৬ বছরে বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান উন্নয়নে মনোযোগী ছিলেন। কিন্তু পুরো ইউনিয়নে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।”
এ সময় তিনি নির্বাচিত হলে বামরাইল ইউনিয়নকে উপজেলার মধ্যে একটি “মডেল ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ” হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, বামরাইল ইউনিয়ন বরিশালের উজিরপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com