Home » দেশ জুড়ে » সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা
২০ April ২০২৬ Monday ২:০২:৫১ PM
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা
ই.এইচ সুজন:
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০ এপ্রিল ভোটার তালিকা সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হবে এবং ২১ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
তফসিল অনুযায়ী, ২৯ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে এবং ৩০ এপ্রিল প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ২ মে আপিল ও নিষ্পত্তির দিন নির্ধারিত হয়েছে এবং ৭ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়সীমা রাখা হয়েছে।
সবশেষে, আগামী ১৫ মে ২০২৬, শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ সামসুল আলম নিক্সন, নির্বাচন কমিশনের সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও ডি এম আব্দুল ইমাম অমর। এ ছাড়া সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ জালাল উদ্দীন জুয়েল।
সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল