পিরোজপুরে মোটরসাইকেল চালক হত্যা : ছেলের যাবজ্জীবন ও স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে আট বছর আগে মিলন বাহাদুর নামের এক মোটরসাইকেলচালককে হত্যার পর তার মৃতদেহ গুমের ঘটনায় ছেলেকে যাবজ্জীবন ও মাকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের একটি আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার সোহাগদল গ্রামের মো. সিদ্দিকুর রহমান ছেলে মো. তাজিম (২৮) এবং স্ত্রী মোসা. রেহানা বেগম (৫০)।
মোটরসাইকেলচালককে হত্যার দায়ে আদালত তাজিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং মৃতদেহ গুমের দায়ে তাজিমের মা রেহানা বেগমকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন।রায় ঘোষণার সময় রেহানা উপস্থিত থাকলেও তার ছেলে পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বয়ারহুলা মোটরসাইকেল স্ট্যান্ড থেকে মিলনকেসহ তার মোটরসাইকেল ভাড়া নেন তাজিম ও আরেক যুবক। এরপর রাতেও বাড়ি না ফেরায় মিলকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে তার পরিবার। এ সময় তার মোবাইল ফোনটিও বন্ধ থাকে।পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহত মিলনের বাবা শাহাদত বাহাদুর। এরপর ১৪ ফেব্রুয়ারি তাজিমের বাড়ির ল্যাট্রিনের সেফটিক ট্যাংকের মধ্য থেকে নিহত মিলনের মৃতদেহ উদ্ধার করা হয়। মিলনকে হত্যার পর তাজিম তার মায়ের সহযোগিতায় মৃতদেহটি গুম করেছিল।
এ ঘটনার পর ৫ জনকে আসামি করে নিহত মিলনের বাবা শাহাদাত বাহাদুর ওই দিন নেছারাবাদ থানায় একটি মামলা করেন।এরপর তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। রায় ঘোষণার সময় বিচারক অন্য দুই অভিযুক্তকে মামলা থেকে অব্যহতি প্রদান করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ