Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে কৃষকদল নেতা শহীদ প্যাদা স্বপদে বহাল
১ May ২০২৬ Friday ৪:২০:১৩ PM
বাবুগঞ্জে কৃষকদল নেতা শহীদ প্যাদা স্বপদে বহাল
বাবুগঞ্জ প্রতিনিধিঃ: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক মোঃ শহিদ প্যাদাকে স্বপদে বহাল হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাবুগঞ্জ উপজেলা কৃষকদলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোঃ শহিদ প্যাদার করা আপিল আবেদনের প্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করা হয়। বিস্তারিত পর্যালোচনার পর বরিশাল জেলা কৃষক দলের নেতৃবৃন্দের নির্দেশ উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুল রহমান রতন তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ হানিফ হাওলাদারের সম্মতিক্রমে দলীয় গঠনতন্ত্র মোতাবেক প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করার সিদ্ধান্ত অনুমোদন করেন।
উপজেলা কৃষকদলের দপ্তর সম্পাদক মোঃ রেজাউল হক জুয়েল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্বপদে বহালের এই সিদ্ধান্ত ৩০ এপ্রিল ২০২৬ তারিখ থেকেই কার্যকর হবে।
স্থানীয় নেতাকর্মীদের মতে, এই সিদ্ধান্তে সংগঠনের তৃণমূল পর্যায়ে স্বস্তি ফিরেছে এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা