Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৪:৪৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির ধান কেটে নেওয়ার অভিযোগ
১ May ২০২৬ Friday ৯:১২:৫৫ PM
Print this E-mail this

বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির ধান কেটে নেওয়ার অভিযোগ


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারের পাড় গ্রামে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে অভিযুক্ত মোঃ শহীদসহ তার সহযোগীরা উক্ত জমির ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। খবর পেয়ে অভিযোগকারী মোঃ ছালাম সরকারি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি বানারীপাড়া থানায় অবহিত করেন।

থানা সূত্রে জানা যায়, ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বিষয়টি লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়জুল আলম অভিযুক্তদের একজন মাসুদ রানার (৩০) সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করেন এবং ধান কাটতে নিষেধ করেন। তবে অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশ উপেক্ষা করে মাসুদ রানা পুনরায় ধান কেটে বাড়িতে নিয়ে যান।

প্রসঙ্গত, বরিশাল বানারীপাড়া সিভিল জজ আদালতে দায়েরকৃত একটি মামলার প্রেক্ষিতে বাদীপক্ষ দেওয়ানি কার্যবিধির ৩৯ আদেশের ১/২ বিধি ও ১৫১ ধারার আওতায় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত বিবাদীপক্ষের বিরুদ্ধে “শোকজ”সহ অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

মামলায় মোঃ ছালাম বাদী হয়ে মোঃ শহীদসহ মোট ৫৫ জনকে বিবাদী করেছেন। বিরোধীয় জমির পরিমাণ ২ একর ৫৫ শতাংশ, যা উমারের পাড় মৌজার বিভিন্ন খতিয়ান ও দাগভুক্ত জমির অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মোঃ ছালাম অভিযোগ করে জানান, বিবাদীরা দীর্ঘদিন ধরে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জমি থেকে উচ্ছেদের চেষ্টা করছে। সর্বশেষ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধান কেটে নেওয়ার ঘটনায় তিনি চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও বলেন, “আমি আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com