Current Bangladesh Time
Thursday August ২৭, ২০২৬ ১:২৪ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুর বিএনপির সভাপতির ছেলে ইয়াবাসহ আটক
৩ May ২০২৬ Sunday ১:৩৩:০৩ PM
Print this E-mail this

রাজাপুর বিএনপির সভাপতির ছেলে ইয়াবাসহ আটক


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সভাপতির ছেলেকে ৬৪ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে উপজেলার বাদুরতলা রোড (খাড়াকান্দা) এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারির নাম আলিফ তালুকদার (২৫)। তিনি রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের ছেলে।আলিফ দীর্ঘদিন ধরে মাদক কারবারের পাশাপাশি এসব সেবন করতেন বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানান, আলিফ তালুকদার দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছেন। তার বাবা উপজেলা বিএনপির সভাপতি হওয়ায় দাপটে শহরের বিভিন্ন এলাকায় মাদকের আখড়া বসাতেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, বিকেলে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলাকালীন সময়ে আলিফ তালুকদার নামের এক মাদক কারবারিকে মাদকসহ আটক করা হয়।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com