Home » পটুয়াখালী » রাঙ্গাবালী » রাঙ্গাবালীতে মাদরাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
৬ May ২০২৬ Wednesday ৫:০৩:৪৯ PM
রাঙ্গাবালীতে মাদরাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব নেতা আকরামিয়া শিশু এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় অভিযুক্ত এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
আটক শিক্ষকের নাম হাফেজ সফিকুল ইসলাম জিসান।তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।
ভুক্তভোগী পরিবার জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ওই শিক্ষক শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন। মঙ্গলবার সকালে শিশুটি বাড়ি গিয়ে বিষয়টি জানালে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে মাদরাসায় অবরুদ্ধ করে রাখেন এবং একপর্যায়ে ভুক্তভোগীর মা তাকে জুতাপেটা করেন।খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে তাকে আটক করে। আটক হওয়ার আগে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন বলে জানা গেছে।
রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) ইলিয়াছ হোসেন মুন্সি বলেন, অভিযোগ পাওয়ামাত্রই পুলিশ পাঠিয়ে শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা