Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৫:৫৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » ছদ্মনামেও রক্ষা হলো না, ১৮ বছর পর ধরা পড়লেন র‍্যাবের জালে
৭ May ২০২৬ Thursday ১১:৩৩:২৯ AM
Print this E-mail this

ছদ্মনামেও রক্ষা হলো না, ১৮ বছর পর ধরা পড়লেন র‍্যাবের জালে


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে জাতীয় পরিচয়পত্রের নাম পরিবর্তন করে ছদ্মনাম ব্যবহার করছিলেন চিহ্নিত মাদককারবারি। এমনকি সেই ছদ্মনামে ১০ বছর জনপ্রতিনিধিও (মেম্বার) ছিলেন তিনি।তবুও শেষ রক্ষা হলো না। দীর্ঘ ১৮ বছর পর র‌্যাবের জালে ধরা পড়েছেন আবুল কালাম আজাদ ওরফে কালাম আকন।

বুধবার (৬ মে) দুপুরে র‌্যাব-৮ ও র‌্যাব-৩ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আমবাগান এলাকার আফেজ উদ্দীন আকনের ছেলে।

র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, ডিএমপির সবুজবাগ থানার ২০০৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজা হয় আবুল কালাম আজাদের।রায় ঘোষণার সময় তিনি আত্মগোপনে ছিলেন।

এদিকে রায় ঘোষণার পর নিজ এলাকা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকা থেকে পালিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া গ্রামে আশ্রয় নেন আবুল কালাম আজাদ। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রে নিজের আসল নাম আবুল কালাম আজাদ পরিবর্তন করে মো. কালাম আকন নামে ছদ্মবেশ ধারণ করেন। ছদ্মবেশ ধারণ করে দীর্ঘ ১৮ বছর বাকেরগঞ্জে অবস্থান করছিলেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ও র‌্যাব-৩ সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে বুধবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবুল কালাম আজাদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, আবুল কালাম আজাদ শুধু নাম পরিবর্তন করে আত্মগোপনই করেননি। তিনি গত আওয়ামী লীগের আমলে বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টানা দুইবারের সাবেক মেম্বার। অপরাধ ঢাকতে ছদ্মনামে আত্মগোপন, তার ওপর আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে এলাকার জনপ্রতিনিধি হওয়ার খবর গোটা উপজেলাজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com