Current Bangladesh Time
Tuesday July ১৪, ২০২৬ ৫:৩৭ AM
Barisal News
Latest News
Home » ক্যাম্পাস » বরিশাল » বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন কর্মসূচি
১৩ May ২০২৬ Wednesday ৪:০২:৩১ PM
Print this E-mail this

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন কর্মসূচি


ক্যাম্পাস প্রতিনিধি:

উপাচার্যের পদত‍্যাগ ও শিক্ষকদের পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

সোমবার (১১ মে) থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবারও অব‍্যাহত রয়েছে। একইসঙ্গে যেসব শিক্ষক প্রশাসনিক কাজে সম্পৃক্ত রয়েছেন তারাও তাদের দায়িত্ব পালন করছেন না।

এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে গেছে। প্রশাসনিক কর্মকাণ্ডেও চলছে অচলাবস্থা। শিক্ষার্থীরা জানান, পরীক্ষা ও ক্লাস বন্ধ হওয়ায় তাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। বিষয়টির দ্রুত সমাধান প্রত্যাশা করেন তারা। 

শিক্ষকরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না। এছাড়া বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ কার্যক্রমও। যার ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় দীর্ঘদিন দাবি জানিয়ে এলেও তা পূরণ না হওয়ায় শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তৌফিক আলম বলেন, ইউজিসির দেওয়া বিধানের বাইরে গিয়ে শিক্ষকদের পদোন্নতির সুযোগ নেই। কিন্তু শিক্ষকরা তা মানছেন না। তারা চাইছেন পুরোনো নিয়মে পদোন্নতি। এটা তো আমার এখতিয়ারে নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আশা করি, সমস‍্যার সমাধান হয়ে যাবে।

এদিকে বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ঈদের ছুটি। আগামী মাসের প্রথম সপ্তাহে খুলবে ক‍্যাম্পাস। দাবি আদায় না হলে ছুটি শেষের পরও শাটডাউন চলবে বলছেন আন্দোলনরত শিক্ষকরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com