Current Bangladesh Time
Tuesday May ১৯, ২০২৬ ২:০৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » উচ্চ আদালতের রুল জারি: বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের নির্দেশ
১৯ May ২০২৬ Tuesday ১২:৪০:৩০ PM
Print this E-mail this

উচ্চ আদালতের রুল জারি: বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের নির্দেশ


নগর প্রতিনিধি:

বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্য মেলার আয়োজন বন্ধের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আজ সোমবার (১৮ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনো আদালতের কোনো আদেশ হাতে পাননি।

জানা গেছে, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলার আয়োজন করে। আগামী ২১ মে মেলার উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছিল।

মেলা বন্ধের দাবিতে ইউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রণি সিকদার হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে চলমান বিদ্যুৎ সংকট, এসএসসি পরীক্ষা ও আসন্ন এইচএসসি পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে মেলা আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. রাফি জানান, “আদালত আদেশে বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে মেলা আয়োজন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। পাশাপাশি পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মেলা আয়োজনকারী ও অনুমোদন দেওয়া সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দায়িত্বশীলদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে।’

রিটকারী রণি সিকদার বলেন, মেলা বন্ধের দাবিতে তিনি আগে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ১০ মে হাইকোর্টে রিট দায়ের করেন। আজ রাষ্ট্রপক্ষ রিটের বিরোধিতা করলেও পাঁচ দফা শুনানি শেষে আদালত মেলা বন্ধের নির্দেশ দেন।

এ বিষয়ে বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হক চাঁন বলেন, “মেলা বন্ধের বিষয়ে আমরা এখনো আদালতের কোনো আদেশ পাইনি। এছাড়া যেখানে মেলা আয়োজন করা হচ্ছে, সেই পরেশ সাগর মাঠ জিলা স্কুলের নয়। জেলা প্রশাসনের অনুমোদন নিয়েই মেলার আয়োজন করা হয়েছে।”

প্রসঙ্গত, পরেশ সাগর মাঠ বরিশাল নগরীর একটি গুরুত্বপূর্ণ উদ্যান। এটির মালিক বরিশাল জেলা স্কুল। এ মাঠটির চারপাশে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মাঠে খেলাধুলা করে। মেলার জন্য গণশৌচাগার করা হয়েছে মাঠ সংলগ্ন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষের পাশে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com