ঝালকাঠির নলছিটিতে ডোবার পানিতে ডুবে সাফওয়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাফওয়ান ওই গ্রামের সবুজ হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির মা মনি বেগম দুই সন্তানকে ঘরে রেখে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ছোট ছেলে সাফওয়ান ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় এবং ডুবে যায়।
পরে প্রতিবেশী এক নারী শিশুটিকে ডোবার পানিতে ভাসতে দেখে চিৎকার করেন। তার ডাক শুনে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ওসি মো. আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ