Current Bangladesh Time
Wednesday May ২০, ২০২৬ ৭:৫৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » স্বাস্থ্য » হা*ম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃ*ত্যু
২০ May ২০২৬ Wednesday ২:৫০:৪৪ PM
Print this E-mail this

হা*ম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃ*ত্যু


নগর প্রতিনিধি:

বরিশাল বিভাগে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় বরিশালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের মৃতের সংখ্যা পৌছেছে ৩৬ জনে। যার মধ্যে শেবাচিম হসাপাতালে মৃত্যু হয়েছে ২৬ জনের।

বুধবার (২০ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।


মৃতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়ার বাসিন্দা মনিরুজ্জামনের সাড়ে চার মাস বয়সী ছেলে আলী আজগর ও পটুয়াখালী সদরের হাজীখালীর বাসিন্দা রাহাত গাজীর তিন মাস বয়সী ছেলে মুয়াজ।মঙ্গলবার (১৯ মে) তারা হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মৃত্যুবরণ করে।


মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ৫৫ জন। একই সময় হাসপাতাল ছেড়েছেন ৪৭ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ২০৪ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারী থেকে অদ্যাবদি হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৪১ জন রোগী।


এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি ওয়ার্ডে চলছে হাম চিকিৎসা। একই সাথে বরিশাল জেনারেল হাসপাতালেও এই রোগের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে জানুয়ারি থেকে অদ্যাবদি বিভাগে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৬০৮৩ জন ভর্তি হয়েছিলেন।


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. ‍আবদুল মুনয়েম সাদ জানান, হাম উপসর্গে রোগীর চাপ সামলাতে নতুন করে আরও একটি হাম আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। রোগীর চাপ থাকায় চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না। তারপরও চিকিৎসায় কোনো ঘাটতি নেই।’


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com