Current Bangladesh Time
Thursday May ২১, ২০২৬ ১০:৫৩ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
২১ May ২০২৬ Thursday ৫:৩৬:৩৫ PM
Print this E-mail this

পিরোজপুরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি


পিরোজপুর প্রতিনিধি:

স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালের ২১ মে পিরোজপুরে আগমন দিবস উপলক্ষে দোয়া, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সদর উপজেলার চলিশা এলাকায় জেলা পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।


৫নং টোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈনুল হাসান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কৃষি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতারা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘১৯৮১ সালের ২১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলিশা এলাকায় খাল খনন কার্যক্রমে অংশ নিতে পিরোজপুরে এসেছিলেন। তিনি নিজ হাতে কাজ করে গেছেন। সেই খাল আজও বহমান রয়েছে। তার আদর্শকে সামনে রেখে জেলা পরিষদের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিচালনার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ লাগানোর এ উদ্যোগ চলমান থাকবে।


অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।


এ সময় বৃক্ষরোপণ কার্যক্রমেও অংশ নেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com