Current Bangladesh Time
Sunday May ২৪, ২০২৬ ২:২৭ AM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় হাসপাতালে আগুনের গুজব, আতঙ্কে রোগীদের ছুটোছুটি
২২ May ২০২৬ Friday ৩:৩০:১৪ PM
Print this E-mail this

ভোলায় হাসপাতালে আগুনের গুজব, আতঙ্কে রোগীদের ছুটোছুটি


ভোলা প্রতিনিধি:

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় রোগীরা বেড ছেড়ে হুড়োহুড়ি করে ভবনের বাইরে নেমে আসেন। মুহূর্তেই পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে চারদিকে শুরু হয় ছুটোছুটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস, হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শী ও রোগীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার শিশু ওয়ার্ডের কাছে ধোঁয়া দেখা যায়। এ সময় কেউ একজন হাসপাতালের ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিলে সাততলা ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী, স্বজন, নার্সসহ সবাই দ্রুত ভবনের নিচে নেমে আসতে থাকেন।


হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আতঙ্কিত রোগীরা দ্রুত নিচে নেমে খোলা আকাশের নিচে অবস্থান নেন। এ ঘটনায় সাময়িক সময়ের জন্য চিকিৎসাসেবা কার্যক্রমও বন্ধ হয়ে যায়।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা পুরো ভবনে তল্লাশি চালান। পরে জানা যায়, ভবনের বাইরের বৈদ্যুতিক লাইনে স্পার্ক হওয়াকে কেন্দ্র করে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে।

ভোলা ফায়ার সার্ভিসের টিম লিডার পরেশ চন্দ্র পাল জানান, তারা ঘটনাস্থলে এসে পুরো ভবন তল্লাশি চালিয়ে কোথাও আগুন লাগার কোনো চিহ্ন পাননি। ভবনটি রোগীদের সেবার জন্য সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলেও তিনি জানান।


হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, কে বা কারা ফায়ার অ্যালার্ম বাজানোর কারণে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মাইকিং করে রোগীদের নিজ নিজ বেডে ফিরে যাওয়ার জন্য বলা হয়। ইতোমধ্যে সবাই নিজ নিজ বেডে ফিরে গেছেন। চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com