Current Bangladesh Time
Saturday May ২৩, ২০২৬ ৭:৫১ PM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » পিরোজপুরে যুবদলের কমিটি নিয়ে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ
২৩ May ২০২৬ Saturday ৪:৩৮:৪৮ PM
Print this E-mail this

পিরোজপুরে যুবদলের কমিটি নিয়ে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ


নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

শীঘ্রই ঘোষণা করা হতে পারে জাতীয়তাবাদী যুবদলের পিরোজপুরের নাজিরপুর উপজেলার কমিটি। এ নিয়ে নেতাকর্মী ও পদপ্রত্যাশীদের মধ্যে চলছে নানা গুঞ্জন। সভাপতি ও সাধারণ সম্পাদক এই শীর্ষ দুই পদে একাধিক সাবেক যুব ও ছাত্রনেতার নাম সামনে আসছে।

সাংগঠনিক ভিত্তি মজবুত করতে বিএনপির তিন গুরুত্বপূর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলেরও নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী কয়েক দিনের মধ্যেই নাজিরপুর উপজেলা যুবদলের কমিটি দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

এ উদ্যোগে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে নাজিরপুর উপজেলা যুবদলের পদপ্রত্যাশী নেতাদের মধ্যেও। দলীয় সূত্র বলছে, আলোচনায় এগিয়ে রয়েছেন ছাত্রদলের সাবেক নেতা রাসেল সিকদারের নাম। হাইকমান্ডের পছন্দের তালিকায় থাকায় শীর্ষ দুই পদের একটি সভাপতি, সাধারণ সম্পাদক বা সদস্য সচিব পদটি পেতে পারেন তিনি।

বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা তুলে ধরতে হাইকমান্ড ও নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন পদপ্রত্যাশীরা। কেউ কেউ দলীয় সভা-সেমিনারে অনুসারীদের নিয়ে শক্তি প্রদর্শন ও ক্লিন ইমেজ তৈরি করার চেষ্টা করছেন।

এবারের কমিটিগুলোতে সাংগঠনিক দক্ষতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে বেশি হামলা-মামলার শিকার, তৃণমূলের গ্রহণযোগ্যতা, দলের প্রতি আনুগত্য ও দীর্ঘদিন ত্যাগ স্বীকার করা নেতাদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা।

প্রায় ১৬ বছর পেরিয়ে গেলেও নাজিরপুর উপজেলা যুবদলের এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।

নাজিরপুর উপজেলা যুবদলের একাধিক নেতার অভিযোগ, অনুকূল রাজনৈতিক পরিবেশ না থাকার কারণেই নাজিরপুর উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। যেকোনো সময় কমিটি ঘোষণা হতে পারে বলে তাদের আশা-প্রত্যাশা। তবে নতুন কমিটি ঘোষণার সুনির্দিষ্ট সময়সীমা দলের নীতিনির্ধারকরা এখনো চূড়ান্ত করেননি। সভাপতি ও সম্পাদক পদে আলোচনায় ৭-৮ জন নেতার নাম শোনা যাচ্ছে।

নির্ভরযোগ্য সূত্রমতে, নাজিরপুর উপজেলা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে যারা পদ-পদবি পাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, তাদের কাছ থেকে জীবন বৃত্তান্ত নেওয়া হয়েছে।

পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক রাসেল সিকদার বলেন, ‘নাজিরপুর উপজেলা যুবদলের বর্তমান কমিটি গঠনের জন্য সাধারণ সম্পাদক পদের জন্য জীবন বৃত্তান্ত জমা দিয়েছি। হাসিনা-বিরোধী আন্দোলনে প্রায় ১৬টি মামলা কাঁধে নিয়ে ঘুরে বেড়িয়েছি। আমার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে, সেই মিথ্যা মামলায় আমার ফাঁসিও হতে পারত। আমি বিগত দিনে প্রায় ২১ বার গ্রেপ্তার হয়ে দিনের পর দিন কারাবরণ করেছি। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছি। কারাবরণ করা অবস্থায় আমার ভাই মারা গিয়েছিল, আমার বাবা মারা গিয়েছিল। তাদের জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করতে পারিনি। দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে মনোনয়ন করবে। আমি যুবদলের নেতৃত্ব দিতে পারব।

উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মো. মাজেদুল কবির রাসেল বলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলাম। এ ছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। উপজেলা ছাত্রদলের প্রস্তুত কমিটির সিনিয়র সদস্য, জেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য এবং জেলা যুবদলের কার্যকরী কমিটির সদস্য ছিলাম। আমরা যখন ছাত্রদলে ছিলাম তখন পদ-পদবি ছিল, কিন্তু এখন কোনো পদ-পদবি নেই। পরে পদহীনভাবে উপজেলা ছাত্রদলে তৃণমূল কর্মী হিসেবে দলের জন্য কাজ করেছি। দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তিনি যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটিই গ্রহণ করব।

অপর প্রার্থী মিজানুর রহমান খান রিপন বলেন, নাজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে রয়েছি। আমার জীবনের বেশিরভাগ সময় কারাগারেই কেটেছে। দলের নীতিনির্ধারকরা যে সিদ্ধান্ত নেবেন, সেটিই মেনে নেব। তবে আমার বিশ্বাস, দল আমাকে কমিটিতে রাখবে।

আরেক প্রার্থী মো. আবুল কালাম আজাদ লিলন বলেন, নাজিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলাম। এ ছাড়া আমি জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক পদে ছিলাম। আমার বিশ্বাস, যেহেতু আমি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলাম এবং সব আন্দোলন-সংগ্রামের প্রথম সারিতেই ছিলাম, সেই হিসেবে নাজিরপুরে যুবদলের কমিটি হলে আমি নেতৃত্ব পাব, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে দলের নীতিনির্ধারণী ফোরাম যে সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেব। আমি সারা জীবন বিএনপিতে আছি, বিএনপির জন্যই কাজ করে যাব।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মো. মিজানুর রহমান শরীফ বলেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, পিরোজপুর চেম্বার অব কমার্সের উপদেষ্টা সহ-সভাপতি পদে আছি। নাজিরপুর উপজেলা যুবদলের কমিটি গঠনের ক্ষেত্রে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি, আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com