Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১১:৫৪ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু
৩ June ২০২৬ Wednesday ৬:২০:৪৯ PM
Print this E-mail this

আমতলীতে সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু


আমতলী ((বরিশাল) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. ইউসুফের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজমিস্ত্রী জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) এবং ওয়ার্কশপ মালিক জাফর হাওলাদার (৪৫)।

স্থানীয়রা জানান, ভবনের মাটির নিচে নির্মিত সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে প্রথমে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন জাহিদুল। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে নামেন জাফর। এরপর তিনিও অচেতন হয়ে পড়েন। এ ঘটনার পর থেকে নির্মাণাধীন ভবনের মালিক মো. ইউসুফ পলাতক রয়েছেন বলে জানিয়েছেন তারা।

তারা আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকটি ভেঙে দুজনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

চিকিৎসকদের ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে।

এ বিষয়ে আমতলী থানার ওসি আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com