ভোলার লালমোহন উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে মোসা. জাইমা ও মো. শাহাদাত নামের দেড় বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে তাদের নিজ নিজ বাড়িতে পুকুরে পানিতে ডুবে নিহত হয়।
মৃত জাইমা উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকার মো. জামশেদের মেয়ে এবং মো. শাহাদাত উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘরের কাজে ব্যস্ত ছিলেন শিশুদের স্বজনরা। এ ফাঁকে শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।এক পর্যায়ে ওই দুই শিশুকেই তাদের বসতঘরের পাশের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদের মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল