Current Bangladesh Time
Tuesday August ২৫, ২০২৬ ১১:২৫ AM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » ভোলায় বাবাকে ভুল বুঝিয়ে জমি লিখে নিলেন ছেলে, ফেরত চাওয়ায় হামলা-মারধর
৯ June ২০২৬ Tuesday ১২:২৩:১৩ PM
Print this E-mail this

ভোলায় বাবাকে ভুল বুঝিয়ে জমি লিখে নিলেন ছেলে, ফেরত চাওয়ায় হামলা-মারধর


বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে বাবার অসুস্থতার সুযোগে ভুল বুঝিয়ে জমি লিখে নিয়েছেন ছেলে। বিষয়টি টের পেয়ে জমি ফেরত পেতে আদালতে মামলা করলে মা-বাবার ওপর হামলা চালায় ছেলে জামাল।ঘটনাটি ঘটেছে উপজেলার দেউলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। 

বাবার ওপর ছেলের হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, জামাল হোসেন ‘আদালত আমার হাতের তালুতে’ বলে ১২-১৫ জন বহিরাগত লোকজন নিয়ে বাবার ওপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তারা বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ঘরে ঢুকে মালামাল লুটসহ ঘরে থাকা মা-বাবা ওপর হামলা করে।গত শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সেসময় ভুক্তভোগী ৯৯৯ নম্বরে কল দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জামাল হোসেনের বাবা আনোয়ার হোসেন জানান, তিনি দীর্ঘদিন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকার সুযোগে তার দ্বিতীয় সন্তান জামাল হোসেন প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে সব জমি বণ্টননামার কথা বলে বোরহানউদ্দিন উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে নিয়ে গোপনে নিজের নামে ১২ শতাংশ জমি হেবা নিয়ে নেয়। পরবর্তীতে আনোয়ার হোসেন জামালকে তার ওই জমি ফেরত দেওয়ার কথা বললে সে জমি ফিরিয়ে না দিয়ে উল্টো হামলা-মামলার ভয় দেখায় এবং তাকে একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতন করে।

আনোয়ার হোসেন অভিযোগ করেন, বিষয়টি এলাকার গণ্যমান্যদের কাছে জানালেও কোনো প্রতিকার পাননি। তিনি ছেলে জামালের বিরুদ্ধে প্রতারণা করে জমি নেওয়ার অভিযোগে দলিলটি বাতিল চেয়ে আদালতে মামলা করেন। এ খবরে ক্ষিপ্ত হয়ে ছেলে জামাল গত ৫ জুন সকাল ১১টার দিকে একদল সন্ত্রাসী নিয়ে বাড়িতে হামলা চালিয়ে প্রাচীর ভেঙে বসতঘরে ঢুকে মালামাল লুটপাট করে। তার মা রোকেয়া বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে ওই দিনই ছেলের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে মামলা করার পর থেকে জামাল তার বাবাকে মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছেন এবং যারা এ ঘটনার সাক্ষী দিয়েছেন তাদেরও বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com