Current Bangladesh Time
Thursday July ১৬, ২০২৬ ৫:২৪ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পিরোজপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
১৬ July ২০২৬ Thursday ৩:১৮:১৫ PM
Print this E-mail this

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পিরোজপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


পিরোজপুর প্রতিনিধি:

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে টাউন ক্লাব সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।  পরে মিছিলটি সরকারি সোহরাওয়ার্দী কলেজ এলাকা, টাউন ক্লাব রোড ও হাসপাতাল রোড প্রদক্ষিণ করে সিও অফিস গোলচত্বরে গিয়ে জমায়েত হয়। এ সময় শিক্ষার্থীরা কিছু সময় সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয় এবং সড়কে যানজটের সৃষ্টি হয়। 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যান।  

শিক্ষার্থীরা বলেন, শিক্ষাখাতে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নীতিগত ব্যর্থতার প্রতিবাদে তারা রাজপথে নেমেছেন। সাম্প্রতিক ঘটনাবলীর দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে এবং শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তারা বলেন, আমাদের কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য নয়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। যতদিন পর্যন্ত আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ না নেবে, ততদিন আন্দোলন চলবে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com