Current Bangladesh Time
Sunday September ১৩, ২০২৬ ৯:৪৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার
২৪ July ২০২৬ Friday ১১:৪২:৫৩ AM
Print this E-mail this

বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকার সিএমএস মুগ ডাল কারখানার একটি বদ্ধ কক্ষ থেকে দুর্জয় শাহ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৪টার দিকে কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়। দুর্জয় শাহ পিরোজপুরের ব্রাহ্মণকুটি গ্রামের রবীনাথ সাহার ছেলে। তিনি সিএমএস মুগ ডাল প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন।

প্রতিষ্ঠানটির কর্মচারীরা জানান, দুর্জয় প্রায় এক বছর ধরে সেখানে কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি স্বাভাবিকভাবে কাজ করছিলেন।  হঠাৎ তিনি নিজের কক্ষে চলে যান। এর কিছুক্ষণ পর তাকে খোঁজাখুঁজি করলে অপর এক কর্মী সাকিল জানালা খুলে দেখতে পান, তিনি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছেন।

তারা আরও জানান, বিকাল ৪টার দিকে কাজের মাঝখানে দুর্জয় নিজের কক্ষে প্রবেশ করার পর আর বের হননি। পরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা খুলে দেখেন, তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছেন। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা বলা সম্ভব নয়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com