Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ৯:৪৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মেহেন্দিগঞ্জ » হিজলা » বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট
২৯ July ২০২৬ Wednesday ১:৪৯:১১ PM
Print this E-mail this

বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে পড়ে যাওয়ায় মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট ও চরম লোডশেডিং দেখা দিয়েছে। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন ৩৩ হাজার ভোল্টের তারটি নদে পড়ে যায়।

এ ঘটনায় হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলার সাধারণ গ্রাহকরা হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়েন। পরে বিকল্প লাইনের মাধ্যমে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও সম্পূর্ণ চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

মুলাদী পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে, নদীতে বিদ্যুতের তার পড়ে গেলেও নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে বড় বড় ইঞ্জিনচালিত নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী দিনভর তৎপরতা চালান। বিকেল ৬টার দিকে নদী থেকে তারটি উদ্ধার করে টাওয়ারে তুলতে সক্ষম হন তারা।

মুলাদী উপজেলার চরকালেখান আদর্শ কলেজের সহকারী অধ্যাপক এ কে এম আরিফ বলেন, ‘মঙ্গলবার ভোরে বিদ্যুৎ চলে যায়। পরে পল্লী বিদ্যুতের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিপর্যয়ের সংবাদ পাওয়া যায়। মঙ্গলবার কলেজ এলাকায় ১ ঘন্টা বিদ্যুৎ ছিল না।’

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মুলাদী আঞ্চলিক অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. বেলায়েত হোসেন জানান, ইনস্যুলেটর ক্র্যাক হয়ে তার নদে পড়ে যাওয়ার পর বিদ্যুৎকর্মী ও কর্মকর্তারা সারাদিন নিরবচ্ছিন্ন কাজ করেছেন। বিকেলে নদীর পানি থেকে তার টাওয়ারে তোলা হয়েছে।

মো. বেলায়েত হোসেন আরও জানান, ‘বিকল্প উপায়ে বিদ্যুৎ সংযোগ চালু রাখা হলেও পুরোপুরি স্বাভাবিক সরবরাহ পেতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। এ সময়ে লোডশেডিংয়ের মাধ্যমে আংশিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।’ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে ধৈর্যের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com