Current Bangladesh Time
Monday October ৫, ২০২৬ ৩:০৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » কীর্তনখোলা নদীতে মাটি কাটার সময় আটক ৬
২৯ July ২০২৬ Wednesday ১০:০৫:১৮ PM
Print this E-mail this

কীর্তনখোলা নদীতে মাটি কাটার সময় আটক ৬


নিজস্ব প্রতিনিধি:

বরিশালে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন করে পরিবহনের সময় একটি বার্জ ও ভেকু মেশিনসহ ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিকপক্ষের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত প্রায় ৩টার দিকে বরিশাল সদর থানাধীন লঞ্চঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে কোস্ট গার্ড স্টেশন বরিশালের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে পরিবহনকালে একটি বার্জ, ভেকু মেশিনসহ ৬ জনকে আটক করা হয়।

পরে বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মালিকপক্ষের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। একই সঙ্গে আটক ব্যক্তিদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার মুচলেকা নেওয়া হয়। এরপর বার্জ ও ভেকু মেশিনসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, নদী তীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় এবং অবৈধ মাটি উত্তোলন প্রতিরোধে বরিশাল সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com