ঝালকাঠির রাজাপুর উপজেলায় গভীর রাতে একটি বসতঘরে চুরি করতে এসে গৃহবধূর কামড়ে এক চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে সহযোগীদের সহায়তায় ওই চোর পালিয়ে যায়। এ সময় ঘর থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে সংঘবদ্ধ চোরের একটি দল প্রবেশ করে। শব্দ পেয়ে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে তারা চোরদের আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে এক গৃহবধূ একজন চোরকে জাপটে ধরলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
পরিবারের দাবি, ধস্তাধস্তির সময় চোরটি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ওই গৃহবধূ তার হাতে কামড় দেন। এতে চোরের একটি আঙুলের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বাইরে অবস্থান করা সহযোগীরা ঘরে ঢুকে তাকে উদ্ধার করে নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তারা ঘরে থাকা দুটি মোবাইল ফোনও নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ঘটনাটি জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান