Current Bangladesh Time
Monday August ১৭, ২০২৬ ১:২০ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড
৬ August ২০২৬ Thursday ১২:২৩:৩৩ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় বিবাহের অনুষ্ঠানে হাজির হয়ে বাল্যবিবাহ বন্ধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহম্মেদ। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে বিবাহ কার্যক্রম বন্ধ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের বাসিন্দা মনির আকনের একমাত্র কন্যা লিজা আক্তার (১৪)-এর সঙ্গে একই উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের সৌদি প্রবাসী রাজন মীরের বিবাহের আয়োজন চলছিল। লিজা আক্তার গৈলা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিবাহ পরে হবে কনের চাচা মানিক আকন ও এনায়েত আকনের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় তারা অঙ্গীকার করেন, লিজা আক্তারের আইনগত বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেবেন না।

এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্দেশ দেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতি রবিবার লিজা আক্তারকে নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাল্যবিবাহ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com