Current Bangladesh Time
Saturday August ১৫, ২০২৬ ২:৫২ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে বিশেষ মহড়ায় গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ নেতা
১৪ August ২০২৬ Friday ১১:৫৯:৫৪ PM
Print this E-mail this

নলছিটিতে বিশেষ মহড়ায় গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ নেতা


নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

আগামীকাল ১৫ আগস্টকে ঘিরে নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝালকাঠির নলছিটিতে পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়া চলাকালে সন্দেহজনক গতিবিধির অভিযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ মহড়া শুরু হয়। একাধিক মোটরসাইকেল ও পুলিশ পিকআপ নিয়ে থানার সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল দেন।

এ সময় ১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়ানোর লক্ষ্যে সন্দেহজনক গতিবিধির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুবিদপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম মল্লিক (৫২), দপদপিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা (৫৬) এবং নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ জলিলুর রহমান আকন (৫৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম মোল্লার বাড়ি নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামে। শামসুল আলম মল্লিক কুলকাঠি গ্রামের বাসিন্দা। আব্দুল মালেক মোল্লার বাড়ি দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকায়। অপরদিকে মোঃ জলিলুর রহমান আকনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নন্দপাড়া গ্রামে।

পুলিশ জানায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা, বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল ও মহড়া অব্যাহত থাকবে।

নলছিটি থানার ওসি মোঃ তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সতর্ক অবস্থানের অংশ হিসেবে পুরো উপজেলায় মহড়া দেওয়া হয়েছে। মহড়া চলাকালে সন্দেহজনক গতিবিধির কারণে চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com