Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে গাছে মুরগিবোঝাই পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ৩
৩০ August ২০২৬ Sunday ৩:৫৬:২০ PM
নলছিটিতে গাছে মুরগিবোঝাই পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ৩
নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে মুরগিবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইমরান হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়। তিনি ওই পিকআপে চালকের সহকারী ছিলেন।দুর্ঘটনায় পিকআপের চালকসহ আরো তিন জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) রাত দুইটার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত দুইটার দিকে মুরগিবোঝাই একটি পিকআপ বরিশাল থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। দ্রুতগতিতে দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলেই পিকআপে চালকের সহকারী ইেমরান হোসেনের (৪০) মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ গুরুতর আহত আরো তিন জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত পটুয়াখালীর দশমিনা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘হাইওয়ে পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা