Home » দেশ জুড়ে » ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাথরঘাটা থেকে ঢাকাগামী বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০
৪ September ২০২৬ Friday ১০:৩৬:১১ PM
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাথরঘাটা থেকে ঢাকাগামী বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০
অনলাইন নিউজ ডেস্ক:
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছন থেকে দ্রুতগতির আরেকটি বাসের ধাক্কায় রাব্বি (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি বরগুনার পাথরঘাটা উপজেলার জালাল মিয়ার ছেলে। তিনি হামিম পরিবহনের বাসের চালকের সহকারী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, পাথরঘাটা থেকে ঢাকাগামী বিকাশ পরিবহনের একটি বাস ব্রাহ্মণপাড়া এলাকায় যাত্রী ওঠানোর জন্য এক্সপ্রেসওয়ের ওপর দাঁড়িয়ে ছিল।এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির ঢাকাগামী হামিম পরিবহনের একটি বাস বিকাশ পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হামিম পরিবহনের হেলপার রাব্বি ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুনতাসির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ