Current Bangladesh Time
Thursday September ২৪, ২০২৬ ১:৩২ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ২
৬ September ২০২৬ Sunday ১:১৭:২৫ PM
Print this E-mail this

দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ২


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

 পটুয়াখালীর দশমিনা উপজেলায় গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় জনতার হাতে দুই যুবক আটক হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের মাস্টারবাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন দশমিনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লিটু মিয়ার ছেলে শাকিল এবং একই গ্রামের মৃত খালেক গাজীর ছেলে মনির।

স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিদের পরিচয় ও গরুটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তাঁদের মধ্যে তিনজন দৌড়ে পালিয়ে যান। এ সময় শাকিল ও মনিরকে আটক করেন স্থানীয় লোকজন।

পরে স্থানীয়রা দশমিনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মমিন মাস্টার জানান, তাঁদের গ্রামে কিছুদিন ধরে গরু চুরির প্রবণতা বেড়েছে। এ কারণে এলাকার লোকজন কোনো গাড়ি বা সন্দেহজনক কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ করেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় তিনি তাঁদের বাড়ির সামনে একটি মিশুক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি কয়েকজনকে ফোন করে আড়ালে অবস্থান নেন। কিছুক্ষণ পর তিনজন ব্যক্তি একটি গরু নিয়ে এসে মিশুক গাড়িতে তোলার চেষ্টা করলে তাঁরা এগিয়ে যান। এ সময় দুজনকে আটক করা হয়।

মমিন মাস্টার বলেন, ‘আটক ব্যক্তিরা যাঁদের নাম বলেছেন, তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ তাঁর ভাষ্য, গরু চোরদের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে।

আটক শাকিল জানান, তিনি দশমিনা সদর পূজাখোলা এলাকার একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় জাহাঙ্গীর, রিপন, সাগর ও মনির তাঁকে একটি গরু আনতে যাওয়ার কথা বলেন। পরে তিনি মিশুক গাড়ি নিয়ে তাঁদের সঙ্গে বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে যান। গরুটি কার, তা তিনি জানতেন না বলে দাবি করেন। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। জাহাঙ্গীর, সাগর ও রিপন তাঁদের ফেলে চলে যান।

আটক অপর ব্যক্তি মনির বলেন, তিনি মাছের ব্যবসা করেন। তাঁর প্রতিবেশী জাহাঙ্গীর এসে একটি গরু আনতে যাওয়ার কথা বলেন। পরে তিনি শাকিলের মিশুক গাড়িতে করে জাহাঙ্গীর, সাগর ও রিপনের সঙ্গে বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে যান। সেখানে রিপন, জাহাঙ্গীর ও সাগর একটি বাড়ির গোয়ালঘর থেকে গরু এনে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজন তাঁকে ও শাকিলকে আটক করেন। এ সময় জাহাঙ্গীর, সাগর ও রিপন দৌড়ে পালিয়ে যান।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুজনকে থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com