Home » দেশ জুড়ে » চরমোনাই ও ছারছীনা পীরকে নিয়ে জামাত প্রার্থীর ভিত্তিহীন বক্তব্যে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
৯ September ২০২৬ Wednesday ৫:১৭:৫৮ PM
চরমোনাই ও ছারছীনা পীরকে নিয়ে জামাত প্রার্থীর ভিত্তিহীন বক্তব্যে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংবাদ বিজ্ঞপ্তি:
চরমোনাই দরবার ও ছারছীনা দরবার শরীফের পীর সাহেবদের সম্পর্কে ভোলা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিমের কথিত ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্যের প্রতিবাদে ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহা. আবু ওয়াক্কাস স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর বোরহানউদ্দিন উপজেলার মজম বাজার জামে মসজিদে আয়োজিত এক সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফজলুল করিম ছারছীনা দরবার শরীফের পীরে মরহুম শাহসূফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এবং চরমোনাই দরবারের পীর সাহেব হুজুর সম্পর্কে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেন। প্রতিবাদলিপিতে দাবি করা হয়, মরহুম পীর সাহেব হুজুরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ অসত্য ও বানোয়াট। কোনো মরহুম আলেম বা ধর্মীয় ব্যক্তিত্ব সম্পর্কে অভিযোগ উত্থাপনের ক্ষেত্রে নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা অপরিহার্য বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যাচাইবিহীন তথ্যের ওপর ভিত্তি করে এ ধরনের বক্তব্য প্রদান দায়িত্বশীলতার পরিচায়ক নয়। এতে ছারছীনা ও চরমোনাই দরবারের মুরিদ, মুহিব্বীন এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়। বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ মুফতি ফজলুল করিমের প্রতি উক্ত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে বলেছে, রাজনৈতিক বা মতাদর্শগত মতপার্থক্য থাকলেও তা কোনো মরহুম আলেম বা ধর্মীয় ব্যক্তিত্বের মর্যাদা প্রশ্নবিদ্ধ করার কারণ হতে পারে না। সত্য, শালীনতা ও প্রমাণের ভিত্তিতেই বক্তব্য প্রদান করা উচিত। একই সঙ্গে সংগঠনটি তাদের নেতাকর্মীদের সংযম ও শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছে, প্রতিবাদের ভাষা যেন কোনোভাবেই দ্বীনি আদর্শ ও শায়েখদের শিক্ষার পরিপন্থী না হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ