Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে মিছিলের প্রস্তুতির অভিযোগে শ্রমিক লীগ নেতা আটক
১২ September ২০২৬ Saturday ৪:৩৮:২০ PM
বরিশালে মিছিলের প্রস্তুতির অভিযোগে শ্রমিক লীগ নেতা আটক
নগর প্রতিনিধি:
বরিশাল নগরীতে মিছিলের প্রস্তুতি ও পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নগরীর রুপাতলী হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন শহিদুল ইসলাম টিটু। তিনি রুপাতলী এলাকার ২৫ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুপাতলী হাউজিংয়ের ৩ নম্বর রোডে অবস্থিত ‘মেডিসিন জোন’ নামের একটি ওষুধের ফার্মেসিতে বসে কয়েকজন মিছিলের পরিকল্পনা করছিলেন। এর আগে একটি মিছিলে শেষ করে টিটু ও তার সহযোগীরা। এদিকে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দোকানের সামনে অবস্থান নেন। এ সময় টিটু দোকানের ভেতরে অবস্থান করায় সেখানে অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে কোতয়ালী মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শহিদুল ইসলাম টিটুকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, টিটুর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এছাড়া রুপাতলী সিএনজির এক শ্রমিক সাদ্দামকে কোপানোর ঘটনায় মামলায়ও আসামি টিটু।
এদিকে ‘মেডিসিন জোন’ ফার্মেসির স্বত্বাধিকারী জানান, স্থানীয়রা দোকানের সামনে অবস্থান করছিলেন। পরে পুলিশ এসে টিটুকে আটক করে নিয়ে যায়।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন উল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে শহিদুল ইসলাম টিটুকে আটক করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ