Current Bangladesh Time
Saturday September ১২, ২০২৬ ১১:৫৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সহকর্মী-স্বজনদের চোখের জলে বিদায় নিলেন পুলক চ্যাটার্জি
১২ September ২০২৬ Saturday ৬:৪২:৩৫ PM
Print this E-mail this

সহকর্মী-স্বজনদের চোখের জলে বিদায় নিলেন পুলক চ্যাটার্জি


নগর প্রতিনিধি:

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া নগরীর কাউনিয়ার মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর পৌনে ২টায় স্বজন ও সহকর্মীদের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে শনিবার সকাল ১১টায় পুলক চ্যাটার্জির মরদেহ বরিশাল প্রেস ক্লাবে নিয়ে আসে হয়। প্রেস ক্লাবে মরদেহ নিয়ে আসার পর সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা। এ সময় বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিকরা শ্রদ্ধা নিবেদন করেন।এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আকতার জাহান শিরিন। 

বরিশাল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি একজন সজ্জন ব্যক্তি ছিলেন। কখনো কারো সাথে খারাপ আচরণ করেননি। তিন বছর পূর্বে সমকাল থেকে চাকরি হারিয়েছেন এরপর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আকতার জাহান শিরিন বলেন, ‘আমি ছাত্ররাজনীতি থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জিকে চিনি। তিনি একজন সৎ নিষ্ঠাবান ও কর্মপরায়ণ সাংবাদিক ছিলেন। তার ভেতরে এতটা চাপা কষ্ট ছিল তা আমরা কেউই বুঝিনি।’ তিনি সবাইকে পুলক চ্যাটার্জির পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শুক্রবার রাতে বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের সঙ্গে উদ্ধার করা হয়েছে পাঁচটি সুইসাইড নোট। পুলক স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তিনি দীর্ঘদিন দৈনিক সমকাল ও দৈনিক যুগান্তরে ব্যুরোপ্রধান হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

দৈনিক সমকালের বরিশাল অফিসপ্রধান সুমন চৌধুরী জানিয়েছেন, তাকে উল্লেখ করে পুলক চ্যাটার্জি একটি চিঠি লিখে গেছেন। সেখানে তিনি দৈনিক সমকাল পত্রিকায় পাওনা টাকা আদায় করে বৌদির হাতে দেওয়ার জন্য বলেছেন। আমি বিষয়টি অফিসকে অবহিত করেছি। 

মৃত্যুর আগে পুলক চ্যাটার্জি তার স্ত্রী প্রিয়াংকাকে উল্লেখ করে লেখেন, ‘প্রিয়াঙ্কা আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না। প্রকৃতিকে (পুলক চ্যাটার্জির মেয়ে) দেখে রেখো এবং লেখাপড়া চালিয়ে যেও। দীপক (পুলক চ্যাটার্জির ভাই)-এর সাথে থেকো ও তোমাদের আগলে রাখবে।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি আল মামুনুল ইসলাম বলেন, ‘পুলক চ্যাটার্জির ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com