Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
২৫ September ২০২৬ Friday ৬:৩৬:০১ PM
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের দাতা সদস্য মোঃ মহারাজ হোসেনের রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটায় প্রেসক্লাবের সভাকক্ষে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কাঠালিয়া প্রেসক্লাব কর্তৃপক্ষ এর আয়োজন করেন। বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মহারাজ হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত সপ্তাহে তার পিতা মোশারেফ হোসেন মারা যায়। দোয়া অনুষ্ঠানে মহারাজ হোসেন এর রোগ মুক্তি ও তার মরহুম পিতার রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব কাজী মাওলানা মোঃ নুরুজ্জামান ও হাফেজ মোঃ ইব্রাহিম খলিল। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, ডিজিএফআই সদস্য সার্জেন্ট মোঃ আমান উল্লাহ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ ওমর ফারুক সুমন, প্রেসক্লাবের সাবেক সভাপতি,সিকদার মোঃ কাজল, দৈনিক বিজনেস ফাইল পত্রিকার উপদেষ্টা মোঃ জুশফিকুর রহমান জুয়েল, প্রেসক্লাব সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ-সভাপতি ফয়সাল আহম্মেদ মিঠু, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম,, যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, রাজাপুর উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোঃ সোহানুর রহমান,কাঠালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাসুম খান আসাদ, উপজেলা ম্যারেজ রেজিস্টার (কাজী) মোঃ মুজাহিদুল ইসলাম, কায়দাবাদ মাদ্রাসা শিক্ষক মোঃ শাহ আলী প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ