Current Bangladesh Time
Saturday September ২৬, ২০২৬ ৪:৪৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » জবাবদিহিতা না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য: জহির উদ্দিন স্বপন
২৫ September ২০২৬ Friday ৯:৫৬:৪১ PM
Print this E-mail this

জবাবদিহিতা না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য: জহির উদ্দিন স্বপন


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

রাজনৈতিক প্রক্রিয়া জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে ‘গৌরনদী পরিক্রমা’ নামে একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের প্রত্যেকটি মানুষকেই ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে জবাবদিহিতার মধ্যে না থাকলে যেমন একটা বিশৃঙ্খলার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তেমনি একটি রাষ্ট্রকেও যদি জবাবদিহিতার মধ্যে না রাখা যায়। রাজনৈতিক প্রক্রিয়াকে যদি একটা লাগাতার জবাবদিহি প্রক্রিয়ার মধ্যে না রাখা যায় তাহলে সেই রাষ্ট্রও বিপথগামী হতে বাধ্য, যা সর্বশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন কিন্তু প্রমাণ করে।’

তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যদি বিগত তিনটি নির্বাচন জনগণের সঠিক ভোটাধিকারের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ নির্বাচিত করতেন। তাহলে সরকারে এলেও যেমন সঠিক জবাবদিহিতার মধ্যে থাকতেন অথবা সরকারে না থাকলেও বিরোধীদলের দায়িত্ব পালন করতেন। কিন্তু জনগণের এই জবাব দেওয়ার যে অধিকার। সেই অধিকার না দেওয়ার পরিণতিতে আজকে তাকে এতো অসম্মানজনকভাবে জীবনযাপন করতে হচ্ছে।’

গণমাধ্যম হাউজ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোনো সভ্য দেশে জবাবদিহিতাবিহীন কোনো প্রতিষ্ঠান থাকতে পারেনা। একটি বড় মিডিয়া হাউসের মালিক হলেই তিনি যে সবাইকে জবাবদিহিতা করে বেড়াবেন, কিন্তু তাকে জবাবদিহিতা করতে হবে না, তিনি ট্যাক্স দেন কিনা, তিনি সাংবাদিক-কর্মচারীদের বেতন দেন কিনা, ওয়েজবোর্ড দেন কিনা, সাংবাদিকতার সম্পাদকীয় নীতিমালা অনুসরণ করছেন কিনা, সংবাদের নামে অপতথ্য ছড়িয়ে বেড়াচ্ছে কিনা এ কথাও জানার অধিকার দেশের জনগণের আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই শৃঙ্খলা তৈরি করতে না পারার কারণে গণমাধ্যমের একটা অংশের মধ্যে ফ্রাঙ্কেনস্টাইন মনোজগৎ তৈরি হয়েছে। তারা তাদের খুশি মত ক্যারেক্টার অ্যাসেসমেন্ট করেছেন, তারা তাদের খুশি মতো মিডিয়া ট্রায়াল করেছেন।’

ফ্যাসিস্ট আমলে জিয়া পরিবার মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের মাতৃতুল্য নেত্রী খালেদা জিয়া, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক জিয়ার চরিত্র নিয়ে একদল গণমাধ্যম কত কিনা করেছেন। তারা নানা রকমের যুক্তি, অজুহাতে এগুলো করেছেন। কেউ করেছেন ক্ষমতাসীনদের কাছ থেকে ব্যবসা-বাণিজ্য পাওয়ার জন্য, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, ব্যাংক লুট করার জন্য, অবৈধ সুবিধা নেওয়ার জন্য তারা এই কাজগুলো করেছেন। আবার আমরা দেখেছি জুলাইয়ের অভ্যুত্থানের সময় একদল গণমাধ্যম শহীদের পাশে, আন্দোলন-সংগ্রামের পাশে দাঁড়িয়েছেন। সেই সব গণমাধ্যমের কারণে একদল তরুণ রাজনৈতিক কর্মীরা আজ জাতীয় নেতায় রূপান্তরিত হয়েছে। ফলে আমাদের দেশের গণমাধ্যমের যেমন জবাবদিহিতার অধিকার এবং ক্ষমতা নিশ্চিত করতে হবে। তেমনি গণমাধ্যম সেই ক্ষমতাকে যাতে সঠিকভাবে ব্যবহার করে। গণমাধ্যম যাতে সেই ক্ষমতাকে দেশের কিংবা দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার না করে তার জন্য তাকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে থাকতে হবে।’

সবশেষে তিনি গৌরনদী পরিক্রমার সাফল্যে কামনা করেন।

গৌরনদী পরিক্রমার প্রকাশক ও সম্পাদক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান স্বপন শরীফ প্রমুখ।

একইদিন দুপুর ১২টায় কবি-সাহিত্যিকদের মিলন মেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com