Current Bangladesh Time
Monday October ৫, ২০২৬ ৫:৫২ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠি যুবদল নেতা রমজানুল মোরশেদের পদ স্থগিত
৫ October ২০২৬ Monday ৩:৩২:৫৩ PM
Print this E-mail this

ঝালকাঠি যুবদল নেতা রমজানুল মোরশেদের পদ স্থগিত


ঝালকাঠি প্রতিনিধি:

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সাংগঠনিক সিদ্ধান্ত দেওয়ার অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রমজানুল মোরশেদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনবহির্ভূত সাংগঠনিক সিদ্ধান্ত দেওয়ার অভিযোগে রমজানুল মোরশেদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে সিদ্ধান্তটি কার্যকর করেছেন।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যুবদল নেতা রমজানুল মোরশেদ বলেন, জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশেই একজন সদস্যকে শোকজ করা হয়েছিল। অথচ এ ধরনের সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়া নেওয়ার সুযোগ নেই। বিষয়টি আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে করা হলেও কেন্দ্র থেকে আমাকে কোনো শোকজ না করেই পদ স্থগিত করা হয়েছে।

জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদার বলেন, আসলে কী কারণে রমজানুল মোরশেদের পদ স্থগিত করা হয়েছে, তা আমার জানা নেই। বিষয়টি নিয়ে আমি কেন্দ্রের সঙ্গে কথা বলব। কেন্দ্রের সিদ্ধান্তের কারণ জানার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com