Current Bangladesh Time
Monday October ৫, ২০২৬ ৫:৫১ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বসছে পর্যটন কার্নিভাল
৫ October ২০২৬ Monday ৪:২২:৪৮ PM
Print this E-mail this

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বসছে পর্যটন কার্নিভাল


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

দীর্ঘ ৯ বছর পর আবারও কুয়াকাটা সমুদ্রসৈকতে বসছে ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। আগামী ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠিত হবে। আয়োজনকে ঘিরে সৈকত ও আশপাশের এলাকায় সাজসজ্জা, পরিচ্ছন্নতা ও প্রস্তুতি শুরু হয়েছে।

আয়োজকদের ধারণা, কার্নিভালকে কেন্দ্র করে দুদিনে ৫-৬ লাখ পর্যটকের সমাগম হতে পারে। কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরা এবং পর্যটকদের কাছে এ অঞ্চলকে আরও আকর্ষণীয় করে তুলতে বাংলাদেশ পর্যটন করপোরেশন এ কার্নিভালের আয়োজন করছে।

কার্নিভাল সফলভাবে আয়োজন করতে রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় কুয়াকাটার পর্যটন হলিডে হোমসের কনফারেন্স হলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্যটকদের নিরাপত্তা, যাতায়াত, আবাসন, খাবার, বিনোদন, অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম। সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার অনির্বাণ চাকমা, স্থানীয় প্রতিনিধি, ট্যুর অপারেটর, ট্যুর গাইড, হোটেল-মোটেল ও রেস্টুরেন্ট মালিকসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা।

সভায় জানানো হয়, দুই দিনব্যাপী কার্নিভালে থাকবে বিচ ম্যারাথন, বিচ ফুটবল, বিচ ক্রিকেট, ফুড ফেস্টিভ্যাল, ঘুড়ি উৎসব, চর বিজয় ভ্রমণ, পুঁথি পাঠ, বাউল গানের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি হেলথ ট্যুরিজম নিয়েও বিশেষ আয়োজন থাকবে।

কার্নিভাল ঘিরে কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিপুলসংখ্যক পর্যটকের সম্ভাব্য আগমন বিবেচনায় রেখে আবাসন, খাবার, যানবাহন, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিষয়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কুয়াকাটা ট্যুর গাইড আসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু বলেন, ‘দীর্ঘ ৯ বছর পর এ ধরনের বিচ কার্নিভাল আয়োজন নিঃসন্দেহে আনন্দের বিষয়। নিয়মিত এমন আয়োজন করা গেলে শুধু ছুটির দিন নয়, সারা বছরই কুয়াকাটায় পর্যটক ধরে রাখা সম্ভব হবে।’

স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান, দীর্ঘ বিরতির পর কার্নিভালের আয়োজন ঘিরে তারা আশাবাদী। তাদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে পর্যটকের আগমন বাড়বে এবং স্থানীয় পর্যটন ব্যবসায় নতুন গতি ফিরবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com