নেছারাবাদে গৃহবধূ শাহিনুরের চিকিৎসায় দরকার ১০ লাখ টাকা
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামের দিনমজুর মোস্তফা আকনের স্ত্রী শাহিনুর বেগম (৪৫) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বর্তমানে তার শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা। কিন্তু দিনমজুর স্বামীর পক্ষে এত বিপুল অর্থের জোগান দেওয়া সম্ভব না হওয়ায় চিকিৎসা করাতে পারছেন না তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে শাহিনুর বেগমের জ্বর হয়। স্থানীয়ভাবে ও বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি হয়নি। পরবর্তী সময়ে তার শরীরের বিভিন্ন অংশে পচন ধরতে শুরু করে।
স্বামী মোস্তফা আকন জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার স্ত্রীর কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো প্রয়োজন। প্রতিটি পরীক্ষার খরচ প্রায় ২৩ হাজার টাকা হওয়ায় অর্থের অভাবে করাতে পারেননি তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ বা তারও বেশি টাকা প্রয়োজন হতে পারে।’
ডাক্তার বলেছেন, সম্পূর্ণ সুস্থ হতে প্রায় ১০ লাখ বা তারও বেশি টাকা লাগতে পারে। আমি দিনমজুর। একসঙ্গে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই বিত্তবান ও সামর্থ্যবানরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমার স্ত্রীকে বাঁচানো সম্ভব হবে।’ এ ছাড়া শাহিনুরের চার বছরের একটি কন্যাশিশু রয়েছে। মায়ের অসুস্থতার কারণে শিশুটির ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন পরিবারটি। যোগাযোগের ঠিকানা: ০১৭০৬২৪৩৩৫৯ (বিকাশ)
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি