ওয়াইফাই সংযোগ না দেওয়ায় প্রতিবাদ, যুবককে হাতুড়িপেটা
মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের একটি বাড়িতে ওয়াইফাই (ইন্টারনেট) সংযোগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার পরও সংযোগ না দেওয়ার প্রতিবাদ করায় এক যুবককে হাতুড়িপেটা করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে এক ওয়াইফাই ব্যবসায়ী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় আহত ইয়াহিয়া ওরফে আলামিন (২৮)-এর স্ত্রী লিমা আক্তার বাদী হয়ে শনিবার (৩ অক্টোবর) রাতে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজান সরদার মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ দেওয়ার ব্যবসা করেন।বাড়িতে ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা বলে কিছুদিন আগে তিনি আলামিনের কাছ থেকে ৪ হাজার টাকা নেন। টাকা নেওয়ার পরও সংযোগ না দেওয়ায় আলামিন বিষয়টি জানতে চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।এ সময় মিজান সরদার আলামিনকে দেখে নেওয়ার হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এর ধারাবাহিকতায় গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় সমবায় মার্কেটের জালাল নামের এক ব্যক্তির দোকানের সামনে আলামিনকে একা পেয়ে মিজান সরদার ও তার সহযোগীরা এলোপাতাড়ি হাতুড়িপেটা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এতে আলামিনের মাথা ফেটে গুরুতর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে হামলাকারীদের কাছ থেকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
মামলার এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, হামলার সময় আলামিনের ব্যবহৃত মোবাইল ফোন ও পকেটে থাকা সাড়ে ৪ হাজার টাকা নিয়ে যান হামলাকারীরা।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি