Current Bangladesh Time
Sunday October ১১, ২০২৬ ৬:২২ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড
১১ October ২০২৬ Sunday ১:৩৯:০৮ PM
Print this E-mail this

দশমিনায় নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: 

পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ আহরণের সময় ৮ জন জেলেকে আটক করেছে প্রশাসন। গতকাল শনিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ি পরিচালিত যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা জেলার চরফ্যাশন উপজেলা এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলার জেলেরা দশমিনার সীমানায় তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে প্রবেশ করে মা ইলিশ শিকার করছিলেন। এ সময় ৩ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩টি ট্রলার জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন গলাচিপা উপজেলার ছোটশিবা গ্রামের মো. লিটন জোমাদ্দার (৪০), দিলীপ রানা (৪৫), মো. নীরব (২৮), মো. রাব্বি হাওলাদার (২২), মো. রাসেল (২৭), মো. বাবুল হোসেন (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার লাংপাতা গ্রামের মো. রাজ্জাক কাজী (৫০) ও মো. জসিম হাওলাদার (৪৫)।

গতকাল শনিবার সন্ধ্যায় আটক জেলেদের দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার আদালতে হাজির করা হয়। বিচারক মৎস্য সংরক্ষণ আইনে প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন এবং পরে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া জব্দ করা কারেন্ট জাল হাজিহাট এলাকায় তেঁতুলিয়া নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকারী দলে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদাউস এবং উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার রহমাতুল্লাহসহ নৌ পুলিশের সদস্যরা।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা গণমাধ্যমকে জানান, নিষেধাজ্ঞা চলাকালে তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com