বরিশালে অবশেষে দখলমুক্ত হলো ঢাকা-কুয়াকাটা মহাসড়ক। আজ রোববার করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে উচ্ছেদ শাখার কর্মীরা নগরের চৌমাথায় মহাসড়কের একাংশ দখল করে রাখা সেই লোহার বক্স স্টলগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এর বাইরে ছোট-বড় অর্ধশত ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, নগরের চৌমাথা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের আজ রোববার দুপুরে উচ্ছেদ করে সিটি করপোরেশন। চৌমাথা বাজারের সামনে থেকে এ অভিযান শুরু হয়। পরে বাজারের আশপাশ, হাতেম আলী কলেজ ও চৌমাথা লেক এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
চৌমাথা সিটি মার্কেটের সামনে মহাসড়ক দখল করে রাখা লোহার বক্স স্টলগুলো এ দিন বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। গত বৃহস্পতিবার হঠাৎ এ ধরনের ২০টি ফলের দোকান মহাসড়কে বসানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান সাংবাদিকদের বলেন, নগরের ফুটপাত দখলমুক্ত ও চলাচলের উপযোগী রাখতে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। চৌমাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। সকালে উচ্ছেদ করলে বিকেলে আবার দখল হয়ে যায়।
সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান লতিকুল্লাহ সিকদার বলেন, গুরুত্বপূর্ণ চৌমাথা এলাকায় এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে অভিযানের দু-এক দিন পরই আবার ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তিনি জনসচেতনতার ওপর জোর দিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ