Home » দেশ জুড়ে » ভিক্ষার দিনক্ষণ ঠিক করল ‘ফকির কমিটি’, না মানলে জেল-জরিমানার ঘোষণা!
২৫ November ২০২৬ Wednesday ১০:২৮:৩৫ PM
ভিক্ষার দিনক্ষণ ঠিক করল ‘ফকির কমিটি’, না মানলে জেল-জরিমানার ঘোষণা!
অনলাইন নিউজ ডেস্ক:
ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তিতে শৃঙ্খলা ফেরাতে দিনক্ষণ ও সময় নির্ধারণ করে দিয়েছে স্থানীয় ‘ফকির কমিটি’। এমনকি নির্ধারিত নিয়ম অমান্য করলে অর্থদণ্ড ও কারাদণ্ডের মতো কঠোর শাস্তির ঘোষণাও দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) ফুলপুর বাজার গোল চত্তরে হুইলচেয়ারে বসে নিজের হাতে হ্যান্ডমাইক নিয়ে অন্যান্য ভিক্ষুকদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন ‘ভিক্ষুক সমিতি বা ফকির কমিটির সভাপতি’ মো. আনোয়ার হোসেন।
ঘোষণায় মো. আনোয়ার হোসেন বলেন, হাটবার অর্থাৎ মঙ্গলবার ছাড়া বাজারে যত্রতত্র ভিক্ষা করা নিষিদ্ধ করা হয়েছে। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত নিয়ম মেনে ভিক্ষা করতে হবে। তবে বিকেল ৫টার পর কেউ বাজারে ভিক্ষা করলে তাকে ১৫০০ টাকা জরিমানা এবং ৩ দিনের জেল দেওয়া হবে।
এ সময় তার সঙ্গে থাকা স্ট্যান্ডে কমিটির অনুমোদিত একটি পরিচয়পত্র বা কাগজপত্রও ঝোলানো দেখা যায়।
ব্যতিক্রমধর্মী এই মাইকিং ও শাস্তির ঘোষণার পরপরই পুরো এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় শুরু হয়েছে। উপস্থিত কয়েকজন উৎসুক জনতা বিষয়টি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
স্থানীয়দের একাংশ বাজারে ভিক্ষুকদের ভিড় সামলাতে এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও, একটি বেসরকারি সমিতি বা কমিটি কিভাবে জেল-জরিমানার মতো আইনি শাস্তি দেওয়ার ঘোষণা দেয়—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে ওই ব্যক্তিকে খোঁজা হচ্ছে। কোন এখতিয়ারে বা কিভাবে তিনি এমন সাজার ঘোষণা দিলেন, তা গভীরভাবে খতিয়ে দেখা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট