Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:৫১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » সাংবাদিক পুলক চ্যাটার্জিকে কুপিয়ে জখম, আটক ১
১৯ August ২০১৪ Tuesday ৬:৫৬:২৬ AM
Print this E-mail this

সাংবাদিক পুলক চ্যাটার্জিকে কুপিয়ে জখম, আটক ১
নিজস্ব প্রতিবেদক


pulak-chatarjee-barisal-journalist-pressclub পুলক চ্যাটার্জি বরিশাল সাংবাদিক

ফাইল ফটো

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল কলেজের পিছনে উত্তর মল্লিক রোডে নিজ বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে সুবল মুর্খাজী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলকের পরিবার জানায়- পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় প্রবেশের সময় আচমকা তিন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র নিয়ে পুলকের ওপর হামলা চালায়। একজন তাকে জাপটে ধরে রাখে। অন্য দুজন কোপাতে থাকে। এ সময় পুলকের চিত্কারে লোকজন জড়ো হতে থাকলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পুলকের ছোট ভাই দীপক চ্যাটার্জি জানান- মল্লিক রোডে দীর্ঘদিন বাস করলেও এলাকায় কারও সঙ্গে তাদের কোনো বিরোধ সৃষ্টি হয়নি। সাংবাদিকতার কারণেই তার ভাইকে হত্যার উদ্দেশে ওই হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।

attack-on-pulak-chatarjee-injured-barisal-journalist বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জিকে কুপিয়ে জখমবরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জহুরুল হক মানিক জানান- পুলকের মাথার পেছনে ও ডান দিকে, মুখমণ্ডল, ডান হাত এবং দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাতে মোট ছয়টি ক্ষত রয়েছে। সফল অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পরিচর্যা কক্ষে রাখা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন- রাতে আহত সাংবাদিক পুলক চ্যাটার্জির অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে সাংবাদিক পুলক চ্যাটার্জির ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, উদীচী, বরিশাল নাটক, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, জেলা ও উপজেলার প্রেসক্লাব ও সাংবাদিকদের সংগঠনসহ অন্যান্য সংগঠন।

 

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com