Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৮:৩১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » ছাত্রলীগ ক্যাডারদের গণধোলাইয়ের ঘটনায় মামলা, অপর পক্ষের মামলা নেয়নি পুলিশ
১৫ July ২০১১ Friday ১১:৩৯:০৬ PM
Print this E-mail this

ছাত্রলীগ ক্যাডারদের গণধোলাইয়ের ঘটনায় মামলা, অপর পক্ষের মামলা নেয়নি পুলিশ


বরিশাল, ১৫ জুলাই (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বরিশাল ব্রজমোহন কলেজের বিএম কলেজের বিতর্কিত অস্থায়ী কর্মপরিষদের ভিপি ও ছাত্রলীগ নামধারী ক্যাডার মঈন তুষারসহ ৪ কে গণধোলাইয়ের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে অপর পক্ষ থানায় মামলা করতে গেলেও অদৃশ্য শক্তির ইশারায় মামলা নেয়নি পুলিশ।

১৪ জুলাই রাতে অস্থায়ী কর্ম পরিষদের সদস্য নুরুল আম্বিয়া বাবু বাদী হয়ে নগরীর বিমান বন্দর থানায় দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করে। মামলায় মহানগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ মামুন, তার ছোট ভাই সৈয়দ মুনির ও শহিদুল ইসলাম ওরফে জামাই শহিদ, রাব্বি, নোমানসহ ১০ জনকে আসামী করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে ১৩ জুলাই রাতে সৈয়দ মামুন ও তার ছোট ভাই সৈয়দ মুনিরের নেতৃত্বে কাশীপুর ফিসারী রোডে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের উপর হামলা চালায়। পরে তারা মঈন তুষারসহ অন্যান্যদের সাথে থাকা নগদ অর্থ ও মুঠোফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

অপরদিকে মঈন তুষার বাহিনীর হামলা-ভাংচুরের ঘটনায় একই রাতে সৈয়দ মনির মামলা দিতে গেলে অদৃশ্য শক্তির ইশারায় বিমান বন্দর থানা পুলিশ তা গ্রহণ করেনি। তার দেয়া এজাহারটি থানায় সাধারন ডায়রীভুক্ত করা হয়েছে।

বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, ১৪ জুলাই রাতে মঈন তুষারে পক্ষে দেয়া অভিযোগ মামলা হিসেবে রজ্জু করা হয়েছে। সৈয়দ মনিরের দেয়া অভিযোগ তদন্তের জন্য উপ-পরিদর্শক আবুল খায়েরকে দায়িত্ব দেয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে সেটিও মামলা হিসেবে গ্রহন করা হবে।

উল্লেখ্য, ছাত্রলীগ নামধারী ক্যাডার মঈন তুষার ও তার সাঙ্গপাঙ্গরা ৬/৭ টি মটরসাইকেল নিয়ে কাশিপুর এলাকার স্থানীয় সায়েম নামের এক যুবকের সঙ্গে কথা বলতে ফিশারী রোডে তার বাসায় যায়। সেখানে কথা বলার সময় তারা রাস্তা আটকিয়ে এলোমেলোভাবে মটরসাইকেল রাখায় ফিশারী রোডের মনির আহমেদ নামের এক ব্যক্তি সেগুলো সরাতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে মঈন তুষার ও তার সাঙ্গপাঙ্গরা মনিরের সঙ্গে তর্কে লিপ্ত হয়। তর্কাতর্কির একপর্যায়ে তারা ঐ এলাকার মনির আহমেদ ও মামুনের ঘর ভাংচুর করে। এ সময় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের আটকিয়ে গণপিটুনি দেয়। এসময় মঈন তুষারের মাথা ফেটে যায় ও তার সাথে থাকা কয়েকজন আহত হয়।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/কহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com