Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১০:৫৮ AM
Barisal News
Latest News
Home » ভোলা » সংবাদ শিরোনাম » ভোলায় দাওয়াত প্রচারকালে ভারতীয় নাগরিকসহ আটক ৯
৪ October ২০১১ Tuesday ৪:৩৩:৫৯ PM
Print this E-mail this

ভোলায় দাওয়াত প্রচারকালে ভারতীয় নাগরিকসহ আটক ৯


ভারতীয় নাগরিক

লালমোহনে দাওয়াত প্রচারকালে ভারতীয় নাগরিকসহ আটককৃত ৯ জন (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

ভোলা, ৪ অক্টোবর (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার লালমোহনে ৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় কালেমার দাওয়াত প্রচারকালে সন্দেহভাজন ৯ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে দন্ডবিধির ৫৪ ধারায় আটককৃতদের ভোলা আদালতে সোপর্দ করা হয়। এর মধ্যে ৮ জনের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং ১ জনের বাড়ি ভারতের আসাম রাজ্যের বড়পেটা জেলার হাজিপাড়া গ্রামে।

ধৃতরা হচ্ছে, বরিশাল জেলার কাউনিয়া থানার উত্তর পানবাড়িয়া গ্রামের মৃত মাজেদ আলী সিকদারের ছেলে মনির হোসেন (৩০), একই জেলার বানারীপাড়া উপজেলার উমারের পাড় গ্রামের আব্দুল হালিমের ছেলে হাফিজুর রহমান (৩২), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আররাজি মিলনপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মামুন (২৭), ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর সিবা গ্রামের মৃত ওমর আলী ফরাজীর ছেলে ইসমাইল (২৫), একই উপজেলার কুলসুমবাগ গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে আবুল কাসেম (৫৫), নরসিংদি জেলার রায়পুরা উপজেলার দড়িহাইরমারা গ্রামের আমজাদ হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫), একই জেলার পলাশ উপজেলার চৌরনগরদী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ইবরাহিম খলিল (২৮), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার খারইখালী গ্রামের জব্বার হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম ( ৩৮), এবং ভারতের আসাম রাজ্যের বড়পেটা জেলার হাজি পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুস সাত্তার ( ২৯)।

ধৃত ভারতীয় নাগরিক আব্দুস সাত্তার জানায়, ‘গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে প্রবেশ করে ভোলার চরফ্যাশন উপজেলার কুলসুমবাগ গ্রামের তাবলীগী মুরুব্বী মজিদ প্রফেসরের কাছে এসেছি। মজিদ প্রফেসর কালেমার দাওয়াতের সারা বাংলাদেশের নেতা। তার নির্দেশনায় দেশে দেশে কালেমার দাওয়াত পৌছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছি। ৩ অক্টোবর সোমবার সকালে চরফ্যাশন উপজেলা থেকে ৩ জন করে ৩টি দলে ৯ জন বিভক্ত হয়ে লালমোহনের বিভিন্ন গ্রামে কালেমার দাওয়াত প্রচার শুরু করি। এর মধ্যে যাদের যে স্থানে সন্ধ্যা হয়েছে সে দল, সেই এলাকার সমজিদেই রাত কাটায়। ৪ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে কালেমার দাওয়াত দিতে একসাথে বেড় হলে পুলিশ আমাদের কোন অপরাধ ছাড়াই আটক করে।’

ধৃতরা সবাই অভিন্ন সুরে জানান, ‘আমরা আল্লাহর দলের লোক। রাসুল (সঃ) আমাদের পথ প্রদর্শক। আমাদের কোন ভয় নেই। আল্লাহতায়লা নিদের্শ করেছেন তাই পুলিশ আমাদের আটক করেছে।’ অবশ্য পুলিশের ধারনা, কালেমার দাওয়াতের পেছনে তাদের অসৎ দূর্ভিসন্ধি থাকতে পারে।

আটককৃতদের মুর্বব্বী মজিদ প্রফেসর মুঠোফোনে ভারতীয় নাগরিক সম্পর্কে বলেন, ‘আমার আস্তানায় এরকম আরো ২০ জন বৈধ পার্সপোর্টধারী ভারতীয় নাগরিক আছে যারা সবাই কালেমার দাওয়াদ প্রচার করে যাচ্ছে। পুলিশ আমার আস্তানায় এসে তাদের পরিচয় নিয়ে যায় না কেন। তিনি আরো বলেন, আমরা ভাল কাজ করি নাকি খারাপ কাজ করি, তা সরকার কেন খতিয়ে দেখে না। রাস্তা দিয়ে ভালো মানুষ হাটতে পারবে না, ইসলামের দাওয়াত দিতে পারবে না- এটা কোন দেশ? যারা নিরীহ মানুষের উপর জুলুম করে তাদের উপর একদিন গজব নাজিল হবে।’

এব্যাপারে ভোলা থানার অফিসার ইন চার্জ শীল মনি চাকমা আমাদের বরিশাল ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিগঞ্জ বাজার থেকে তাদেরকে আটক করা হয়েছে। এর মধ্যে ভারতীয় নাগরিক আব্দুস সাত্তারের কাছে পার্সপোট না থাকায় স্থানীয়রা সন্দেহ করে পুলিশে খবর দেয়।


(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com