Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:০৭ PM
Barisal News
Latest News
Home » সাহিত্য » প্রহসন !
১৮ October ২০১১ Tuesday ১০:৪৭:৪৪ AM
Print this E-mail this

প্রহসন !
প্রান্তিক জসীম


বহুদিন পরে এসে যদি উপদেশ দাও
যদি কথা সীমারেখা ভুলে বল ‘সুখে থেক’
তবে কি তা প্রহসন নয়?
আমি বড্ড শ্রমে-ঘামে, নজল-যতনে
সন্তানের মতো পুষে রেখেছি এসব বেদনা
তার জন্যে কি একটুও মায়া থাকবে না
বল, কোনো বাবা-মা কি পারে এতটা নির্দয় হতে
এতটা নির্বোধ -স্বার্থপর হতে !
তারচেয়ে বল, দীর্ঘজীবী হোক দু:খেরা
দীর্ঘজীবী হোক বেদনার ছা-পোনারা
ছায়াচ্ছন্ন প্রেরণাময়ী নারীর মতো
সঙ্গী হোক ঘন উদলা অন্ধকারের মতো –
তারচেয়ে লীলাভ আলোর বর্ষণ করো আরও ঘৃণা
আরও অভিশাপ, আরও সর্বনাশের পরিনাম।
আমি নৈ:শব্দের শয্যায় শুয়ে
বিষাদের পুরুষ্ট হাওয়ায় পুনশ্চ দেখি যৌবনের মুখচ্ছবি !


প্রান্তিক জসীম
সাংবাদিক ও কবি


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com