Current Bangladesh Time
Wednesday October ২৮, ২০২৬ ৭:৩৯ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূতের ব্যাগ চুরি!
২১ November ২০১৬ Monday ৮:৪৪:৫৭ PM
Print this E-mail this

অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূতের ব্যাগ চুরি!
জাতীয় ডেস্ক


ঢাবিঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগ চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আলোকচিত্র প্রদর্শনী ‘ফ্রিডম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ওই প্রদর্শনী উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি।

কাউন্টার ফটো নামের একটি আলোকচিত্র সংগঠন নিজেদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশি-বিদেশি ১০ জন তরুণ আলোকচিত্রীর তোলা ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করে।

আয়োজকেরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে রাষ্ট্রদূত যখন উদ্বোধনী মঙ্গল বাতি জ্বালাচ্ছিলেন সে সময় চুরির এ ঘটনাটি ঘটে বলে ধারণা করা হয়। কারণ বাতি জ্বালিয়ে তিনি নিজ চেয়ারে ফিরে গিয়ে ব্যাগটি খুঁজে পাননি।

এ ঘটনায় রাষ্ট্রদূত মর্মাহত হন। তবে এ বিষয় তাৎক্ষণিকভাবে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আলোকচিত্র প্রদর্শনীর আয়োজক কাউন্টার ফটোর অধ্যক্ষ সাইফুল হক বলেন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগটি চুরির সন্দেহে অজ্ঞাত পরিচয়ের একজনকে ভিডিও রেকর্ডিং থেকে শনাক্ত করা হয়েছে। তাঁর ছবিসহ শাহবাগ থানায় লিখিত অভিযোগ করার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, রাষ্ট্রদূতের ব্যাগে তাঁর আইপ্যাড, মোবাইল ফোন, ব্যাংকের কার্ড, বাসার চাবি এবং প্রয়োজনীয় ব্যক্তিগত জরুরি কাগজপত্র ছিল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, চুরির বিষয়টি আমরা শুনেছি। তবে এ বিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ামাত্র আমরা কাজ শুরু করব। সূত্র: প্রথম আলো


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সেন্ট মার্টিন ভ্রমণে রাতযাপন নিয়ে ধোঁয়াশা
বরিশালসহ ৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: বাউফলের সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ড
১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com